প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছে ‘হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন’
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২০, ১:২৯ পূর্বাহ্ণবদরুল ইসলাম শাকির: মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিবন্ধী ও অভাব গ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন(এইচ আর এমও)।
সংগঠনের ঢাকা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও বাংলাদেশ এসোসিয়েশন অফ কল সেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্য) এর সহযোগীতায়,ও (এইচ আর এমও) এর সিলেট বিভাগীয় কমিটির অংশগ্রহনে (২ এপ্রিল) বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সিলেট নগরীর নগরীর বিভিন্ন জায়গায় দিনমজুর, প্রতিবন্ধী ও হতদরিদ্রদের ঘরে ঘরে গিয়ে নিজ হাতে ত্রান সামগ্রী পৌছে দিচ্ছেন হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন(এইচ আর এমও) -এর বিভাগীয় কমিটির সভাপতি মোহম্মাদ আরিফুর রহমান ও অর্থ সম্পাদক মোহাম্মাদ আনোয়ার,কার্যনিবার্হী সদস্য ইমতিয়াজ কামরান তালুকদার।
উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রভাবে ঘর বন্দি দুঃস্থ ও অসহায়, অভাব গ্রস্থ প্রায় ২০ পরিবারের মধ্যে ও ১০ প্রতিবন্ধী পরিবারের নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়। . . . . . . . . .




