যুদ্ধবিরতির খবরে তেলের দামে বড় পতন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নাটকীয় ঘোষণার পর কমা শুরু করে তেলের দাম।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। অন্যদিকে বুধবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৩৫ ডলারে নেমে যায়, যদিও যুদ্ধের আগের পরিস্থিতির তুলনায় তা এখনো বেশি।




