মেসি-আলভারেজের গোলে জাম্বিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
আগের ম্যাচে জয় পেলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন না লিওনেল স্কালোনি। কোচের সেই অতৃপ্তি মেটাতে বেশি সময় নিলেন না লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজরা। ম্যাচজুড়ে জাম্বিয়াকে চাপে রেখে সহজ জয় পেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
বুয়েন্স এইরেসে বাংলাদেশ সময় বুধবার ভোরে জাম্বিয়াকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জাম্বিয়াকে কোনো সুযোগই দেয়নি আর্জেন্টিনা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ফিরেই তৃতীয় গোলের দেখা পেয়ে যায় আলবিসেলেস্তেরা। ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন থিয়াগো আলমাদা। পেনাল্টির বাঁশি বাজানো হলে নিখুঁত শটে স্কোরলাইন ৩-০ করেন ওতামেন্ডি।
৬৫ মিনিটে গোলের দারুণ সুযোগ তৈরি করেন এনজো ফার্নান্দেস। তবে তার বাঁকানো শট ঝাপিয়ে ঠেকিয়ে দেন জাম্বিয়া গোলরক্ষক। ৩ মিনিট পর আলমাদার শট থামানোর চেষ্টায় নিজেদের জালে বল প্রবেশ করান ডমিনিক চান্ডা।
পরে ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে আর্জেন্টিনার হয়ে নিজের প্রথম গোল করেন ২১ বছর বয়সী বার্কো। একই সঙ্গে নিশ্চিত হয় দলের বড় জয়।




