সিলেটে আবাসিক হোটেলে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ
সিলেট নগরের ধোপাদিঘীর উত্তরপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে মোফাজ্জল হক সৌরভ (৩২) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) বিকেলে কোতোয়ালী থানা-পুলিশ ‘রিল্যাক্স ইন’ নামের হোটেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে।
নিহত সৌরভ নগরের লামাবাজার এলাকার ‘তন্বী কিচেন’ নামের একটি রেস্টুরেন্টের মালিক ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামে।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, সৌরভ ওই হোটেলের একটি কক্ষে অবস্থান করছিলেন। বিকেল সাড়ে তিনটার দিকে হোটেল কর্মচারীরা তাঁকে কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এম এইচ আ




