ওসমান হাদির মৃত্যুতে বাফুফে ও বিসিবির শোক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের ক্রীড়াঙ্গনের দুই শীর্ষ সংস্থা—বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাদি।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত ১২টার দিকে নিজেদের ফেসবুক পেজে হাদির ছবি প্রকাশ করে শোক জানায় বাফুফে। সেখানে বলা হয়, ‘আমরা শোকাহত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
শোকবার্তায় আরো বলা হয়, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’
প্রায় একই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) পৃথক এক শোকবার্তায় হাদির মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে।
বিসিবি লিখেছে, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।





