বাংলাদেশের ফর্ম নিউ জিল্যান্ডেও ধরে রাখল উইন্ডিজ
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ৫:৫৪ অপরাহ্ণ
অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডকে ৭ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। বুধবার (০৫ নভেম্বর) বিকেলে শেই হোপের নেতৃত্বে ব্যাট হাতে লড়াকু ইনিংস গড়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান তোলে সফরকারীরা। জবাবে শেষ দিকে মিচেল স্যান্টনারের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও জয় ছিনিয়ে আনতে পারেনি কিউইরা। ৯ উইকেট হারিয়ে তারা থামে ১৫৭ রানে।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্র্যান্ডন কিংয়ের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে সেখান থেকে দলকে স্থিতি এনে দেন অধিনায়ক হোপ। শান্ত স্বভাবের এই ব্যাটার খেলেন দায়িত্বশীল ইনিংস, গড়েন গুরুত্বপূর্ণ জুটি রোস্টন চেসের সঙ্গে। হোপের ৩৯ বলে ৫৩ রানের ইনিংসটি সাজানো ছিল চারটি চার ও তিনটি ছক্কায়। তাকে বোল্ড করেন জ্যাকারি ফক্স ১৬তম ওভারে।
ক্রীড়াঙ্গন/আবির





