শহীদ পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 23 May 2025, 6:05 PM
জুলাই আন্দোলনে শহীদ আরমান মোল্লার স্ত্রী-সন্তানের হাতে শুক্রবার দুপুরে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদের পরিবার ও আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম- মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মাধবদী উপজেলার মেহেরপাড়ায় জুলাই আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “শহীদ আরমান মোল্লার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব ‘আমরা বিএনপি পরিবার’ গ্রহণ করেছে। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, তাদের পরিবার যেন কোনো কষ্টে না থাকে সেটিই আমাদের লক্ষ্য।”
সারাদেশ/আবির




