পয়েন্টে শীর্ষে বার্সা, গোলে লেভানডোফস্কি
সিকডে
প্রকাশিত হয়েছে : 03 March 2025, 5:37 PM
রোববার (০২ মার্চ) রাতে স্প্যানিশ লা লিগায় নিজেদের ২৬তম ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে তারা ৪-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। বার্সার হয়ে গোল পেয়েছেন জেরার্ড মার্টিন (২৫ মি.), মার্ক কাসাদো (২৯ মি.), রোনাল্দ আরাউহো (৫৬ মি.) ও রবার্ট লেভানডোফস্কি (৬০ মি.)।
এই জয়ে ২৬ ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট সংগ্রহ করে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে কাতালানরা। সমান ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দ্বিতীয় ও ৫৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তৃতীয় স্থানে।
লা লিগার পয়েন্ট টেবিলে যেমন শীর্ষে বার্সেলোনা, তেমনি লা লিগার সর্বোাচ্চ গোলদাতাদের তালিকায়ও শীর্ষে আছেন লেভানডোফস্কি। তিনি কাতালানদের জার্সি গায়ে এ পর্যন্ত ২৪ ম্যাচে মাঠে নেমে ২০ গোল করে শীর্ষে আছেন। সমান ম্যাচ খেলে রিয়ালের কিলিয়ান এমবাপ্পে ১৭ গোল করে আছেন দ্বিতীয় স্থানে।
ক্রীড়াঙ্গন/আবির




