সাভারে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
সিকডে
প্রকাশিত হয়েছে : 03 March 2025, 5:25 PM
প্রডাকশন বেইজড শ্রমিকদের কাজের মজুরি বৃদ্ধি, আইনানুযায়ী ছুটির টাকা ও ঈদ বোনাস প্রদানসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে সাভারের উলাইল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে উলাইল এলাকায় অবস্থিত ডাইনামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা। এ সময় অবরোধের মুখে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখার পর সেনাবাহিনীর হস্তক্ষেপে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় শ্রমিকরা।
সারাদেশ/আবির




