এম.সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগ
সাইফুল ইসলাম, (কোম্পানীগঞ্জ প্রতিনিধি):
প্রকাশিত হয়েছে : 19 August 2024, 8:55 PM
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এম.সাইফুর রহমান ডিগ্রি কলেজ এর অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগে শিক্ষক ও ছাত্রদের তোপের মুখে পদত্যাগ করল অধ্যক্ষ নজরুল ইসলাম।
সোমবার ১৯ আগস্ট দুপুরে পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা দেখিয়ে তিনি পদত্যাগ করেন তিনি।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, সোমবার দুপুর সাড়ে ২টায় শিক্ষার্থীরা একত্রে জড়ো হয়ে পদত্যাগের আহবান জানান। তাদের সাথে সংহতি জানান প্রতিষ্ঠানের শিক্ষকরাও। ইতিপূর্বে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষার্থীরা একাধিক বিক্ষোভ মিছিল করেন। আজ এক পর্যায়ে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা একত্রে আন্দোলন গড়ে তোলেন। তুমুল আন্দোলনের মুখে ব্যক্তিগত সমস্যা কারণ দেখিয়ে অধ্যক্ষ লিখিতভাবে প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন। পদত্যাগের খবরে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা।
প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতিসহ নানা অপকর্ম করে আসছিলেন। তার পদত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠান কলুষিত মুক্ত হলো। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শিক্ষকদের লাঞ্চিত করার অভিযোগে শিক্ষক ও শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন তিনি।
এর আগে (১১ আগস্ট), রবিবার। অধ্যক্ষ মো. নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। জানা যায় তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছিল এবং অর্থ আত্মসাৎ, শিক্ষককে মারধর, প্রতিষ্ঠানে নানা বিষয়ে স্বেচ্ছাচারিতাসহ তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। ঐদিন বিক্ষোভ মিছিলের সময় আন্দোলকারীরা অধ্যক্ষকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল।
বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন মোর্শেদ আলম বাংলা বিভাগের অধ্যাপক এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ। ৩ দিনের ভিতরে যাবতীয় কাগজ পত্র ও দায়িত্ব বুঝিয়ে দিবেন বলে জানিছেন নজরুল ইসলাম। এর ঐ ধারাবাহিকতায় তিনি কলেজের কোয়াটার থেকে তার মালপত্র সরিয়ে নেওয়ার জন্যে আসস্ত করেন সাধারণ শিক্ষার্থীদের।
সিলেট/আবির




