সড়ক দূর্ঘটনায় ছাতকের প্রবাসী হারুন অর রশীদ’র মৃত্যু
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
প্রকাশিত হয়েছে : 27 April 2024, 12:49 PM
ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে কুয়েত প্রবাসী হারুন অর রশীদের (৩৮) । তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের লুভিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিবের পুত্র।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে সিলেট- ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায়
এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন নিহতের ভাই নয়ন রশীদসহ আরও ৩ জন।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, হারুন অর রশীদ কুয়েত প্রবাসী। দীর্ঘদিন ছুটি কাটিয়ে কর্মস্থলে যাওয়ার আসায় বৃহস্পতিবার বিমানের টিকেটের কাজ সম্পন্ন করতে ছোট ভাই নয়ন রশীদকে নিয়ে সিলেটে যান। সবকিছু ঠিকঠাক করে বাড়িতে আসার পথে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন হারুন অর রশীদ ও অঙ্গাত নামা আরেক যাত্রী। এতে গুরুতর আহত হয় নয়ন রশীদসহ আরও তিনজন।
আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মৃত্যুকালে প্রবাসী হারুন অর রশীদ স্ত্রী ও চার কন্যা সন্তান রেখে গেছেন।
সারাদেশসংবাদ/হা




