অধ্যাপক ডা.স্বপ্নীলকে জালালাবাদ ছাত্রকল্যান সমিতির সম্বর্ধনা
সিকডে
প্রকাশিত হয়েছে : 20 March 2024, 5:08 PM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল কে সম্বর্ধনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বৃহত্তর সিলেটের ছাত্র-ছাত্রীদের সংগঠন জালালাবাদ ছাত্রকল্যান সমিতি।
বুধবার ( ১৯ মার্চ) সন্ধ্যায় টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এ সম্বর্ধনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সিলেট বিভাগের শিক্ষার্থীদের এই সংগঠনটি ১৯৮১ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করে আসছে।
সারাদেশসংবাদ/হা




