নসকস সমাজ সেবায় অগ্রণী ভূমিকা রাখছে: কামরুল ইসলাম
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : 18 March 2024, 6:58 PM
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম বলেছেন, নসকস সমাজ সেবায় অগ্রণী ভূমিকা রাখছে। এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোসহ শিক্ষার মানোন্নয়নে কাজ করার মাধ্যমে নরসিংপুর সমাজ কল্যান সংস্থা (নসকস) এই অঞ্চলে অলোকবর্তীকা হিসেবেও কাজ করছে বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১৮ মার্চ) দুপুরে দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) কর্তৃক সুবিধাবঞ্চিত একশত পরিবারকে রামাদানের ইফতার ও সাহরির জন্য খাদ্য সামগ্রী ‘ফুডপ্যাক’ উপহার প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম এসব কথা বলেন।
নসকস সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলার নরসিংপুরে আল মদিনা একাডেমি ক্যাম্পাসে অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, খলিলুর রহমান, আবদুল আউয়াল, রফিকুর রহমান, শফিকুল ইসলাম, আবিদ রনি, ছানাউর রহমান দুলাল, আশিকুর রহমান মেম্বার, সাদিকুর রহমান মানিক, ফখরুল ইসলাম, এখলাছুর রহমান আবিদ, সাংবাদিক সোহেল মিয়া প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নসকস সেক্রেটারী তোফাজ্জল হোসাইন।
উল্লেখ্য সুবিধাভোগি প্রতিজনকে ডাল, চাল, পিয়াজ, আলু, তেল সহ মোট পনের কেজি পরিমানের খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
সারাদেশসংবাদ/হা




