সিসিকের বকেয়া পানির বিল ও অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান
সিকডে
প্রকাশিত হয়েছে : 19 February 2024, 8:39 PM
বকেয়া পানির বিল ও অবৈধ সংযোগের ফি আদায়ে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রট বিশ্বজিৎ দেব এবং ফারিয়া সুলতানার নেতৃত্বে নগরীর ৯ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১ লক্ষ ৪ হাজার ৬৪০ টাকা নগদ আদায় এবং ১টি অবৈধ পানির পাম্প জব্দ করা হয়। এসময় সিসিকের সহায়তায় সিলেট মেট্রপলিটন পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের তত্ববধায়ক প্রকৌশলী আলী আকবর, সহকারি প্রকৌশলী এনামুল হক তাপাদার, আবু সাঈদ সামি, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম প্রমুখ।
সিলেট/আবির




