এলাকাবাসীর কাছে সংবর্ধিত নরসিংপুর ইউনিয়নওয়েলফেয়ার সোসাইটি ইউকে
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪২ অপরাহ্ণ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে লন্ডনস্থ নরসিংপুর ইউনিয়নের বাসিন্দাদের স্বেচ্ছাসেবী সংগঠন নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের সভাপতি আমরুদ আলী ও সহসভাপতি আমিনুল হক আমিনকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার স্থানীয় নরসিংপুরে সোসাইটির বাংলাদেশ অফিসে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
শুরুতে ফুলের মালা দিয়ে সংগঠনের সভাপতি আমরুদ আলী ও সহসভাপতি আমিনুল হক আমিনকে বরণ করে নেয় স্থানীয় নেতৃবৃন্দ।
পরে সভাপতি আমরুদ আলী নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের ২০২৩-২৫ শেসন পরিচালনা কমিটির লোগো উন্মোচন,কমিটির পরিচিতিমূলক ওয়ালপেপার ও মানব সেবায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এসময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত নেতৃবৃন্দ নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের মানব সেবা মূলক কাজের ভূয়সী প্রশংসা করেন ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকাবাসী কল্যাণে সংগঠনের এই মানব সেবা যাতে আমৃত্যু অব্যাহত থাকে এলাকাবাসী সংগঠনের নেতাকর্মীদের কাছে অনুরোধ জানান।
এতে উপস্থিত ছিলেন নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের বাংলাদেশ প্রতিনিধি ফখর উদ্দিন,
ছাতকের মনিরগাতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম,ইউপি সদস্য ইউনুছ আলী,সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম খাঁন,মোঃ লইলুছ খাঁন,মোঃ আব্দুল্লাহ,আব্দুল লতিফ,সৌদি প্রবাসী মাহমদ আলী, সামছুল ইসলাম,আবিদ রনি,মোহাম্মদ সুরজ্জামান, সাংবাদিক সোহেল মিয়া প্রমুখ।
সারাদেশসংবাদ/হান্নান





