প্রকৌশলী মাহতাবউদ্দিন আহমেদ এর মৃত্যু বার্ষিকীতে সিলেটে দোয়া মাহফিল
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৩:২০ অপরাহ্ণ
প্রকৌশলী মাহতাবউদ্দিন আহমেদের সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেটে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারী) বাদ যোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
প্রকৌশলী মাহতাবউদ্দিন আহমেদের মাগফেরাত কামনা করে মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে তার সহধর্মিণী আয়েশা মাহতাব এর রুহের মাগফেরাত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, কামনা ও দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রকৌশলী মাহতাবউদ্দিন আহমেদ ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।
উল্লেখ্য, মাহতাব উদ্দিন আহমেদ ১৯৪১ সালে সিলেট নগরের ছড়ারপার এলাকায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৌলবী ওয়াজিব উল্লাহ অবিভক্ত ভারতের আসামে বন কর্মকর্তা ছিলেন। তাঁর পুত্র অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিবের দায়িত্বে পালন করতেছেন আর তাঁর কন্যা সিজানা মাহতাব একজন ব্যাংকার।
সিলেটসংবাদ/হান্নান





