সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
সিকডে
প্রকাশিত হয়েছে : 07 February 2024, 3:57 PM
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে মোগলাবাজার থানাধীন শিববাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী। তিনি পুলিশ সদস্য।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত দুলাল চৌধুরী (২২) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব গ্রামের আলাউদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত আব্দুল আউয়াল চৌধুরী (৪৬) মোগলাবাজার থানায় কনস্টেবল হিসেবে কর্মরত
পুলিশও স্থানীয় থেকে জানা যায়, সিলেট থেকে ফেঞ্চুগঞ্জগামী অশোক লিলেন্ড কোম্পানির একটি ট্রাক বেপরোয়া গতিতে ছুটে আসলে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুলাল চৌধুরী নিহত হোন।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।
সিলেটসংবাদ/হান্নান




