দোয়ারাবাজারে আল মদিনা একাডেমির ভূমিদাতার পিতার মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : 06 February 2024, 9:08 PM
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার স্থানীয় নরসিংপুরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান আল মদিনা একাডেমির ভূমিদাতা ও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসি আলহাজ্ব মো: আব্দুল কুদ্দুস’র পিতা আছলন্দর আলী’র ৫৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে নরসিংপুরে সদ্য প্রতিষ্ঠিত দারুল ইহসান মডেল মাদরাসায় মৃত্যু বার্ষিকীর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আল মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান,আল মদিনা একাডেমির শিক্ষক ইয়াকুব আল হাসান।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল ইহসান মডেল মাদরাসায় আগত শিক্ষক হাফিজ সাইদুর রহমান।
এসময় আল মদিনা একাডেমির অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থবৃন্দ উপস্থিত ছিলেন।
সারাদেশসংবাদ/হান্নান




