শেখ হাসিনা এদেশের মানুষকে সুখী করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন: অধ্যাপক ডা.স্বপ্নীল
সিকডে
প্রকাশিত হয়েছে : 27 January 2024, 7:17 PM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, এই শীতবস্ত্র সামগ্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এনেছি। শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছেন।
শনিবার ( ২৭ জানুয়ারী) প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য কম্বল বিতরনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এদেশের মানুষের জন্য নিজের জীবন দিয়ে গেছেন। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এদেশের মানুষকে সুখী করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি সমবেত সবাইকে বলেন, আপনারা সবাই জননেত্রীর জন্য দোয়া করবেন। বাংলাদেশেকে নিরাপদ রাখার জন্য তার আরও বহু বছর বেঁচে থাকা দরকার।
ছড়ারপার পাঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম কয়েসের সভাপতিত্বে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা.আরমান আহমদ শিপুলর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, প্রবাসী সাংবাদিক বেলাল বদরুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছড়ারপার মহল্লার মুরব্বি কামাল আহমদ, ১৪ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, মুরাদ আহমদ,ওয়ার্ড যুবলীগের সভাপতি, এম এ মতিন, প্রবিন মুরব্বি, হাবিবুর রহমান মজনুসহ প্রমুখ।
কম্বল বিতরন শেষে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক ডা.স্বপ্নীলের মায়ের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সিলেটসংবাদ/হান্নান




