আগ্রাসানের বিরুদ্ধে কবিদের কলম বরাবরই সরব থেকেছে: অধ্যাপক ডা.স্বপ্নীল
সিকডে
প্রকাশিত হয়েছে : 26 January 2024, 10:30 PM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, বাংলা ভাষা ও সাহিত্য বিকাশে কবিতা উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সমাজে সব ধরনের আগ্রাসানের বিরুদ্ধে কবিদের কলম বরাবরই সরব থেকেছে।
তিনি বলেন,অসাম্প্রদায়িক ও সমাজ বিনির্মাণ সংস্কৃতি বিকাশে কবিতা অনুপ্রেরণা যোগায়।
শুক্রবার (২৬ জানুয়ারী) বিকেলে সিলেটের নজরুল একাডেমিতে বিশ্ব কবি মঞ্চের আয়োজিত সংবর্ধনা ও ‘শীতকালীন কবিতা উৎসবে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘প্রযুক্তিগত ব্যবহারেই বর্তমানে বেশি লেখালেখি হচ্ছে। কবিতার মাধ্যমে প্রেম, ধর্ম, খেলা, রাজনীতি প্রতিটি বিষয় অনন্যভাবে উপস্থাপন করা যায়। শুধু কবিতা পাঠ করলে হবে না, চর্চা করতে হবে মূল্যবোধের মধ্য দিয়ে।’
কবি বিশ্বমঞ্চ সিলেট জেলা শাখার সভাপতি কবি শামসুন নুর মানবের সভাপতিত্বে মুখ্য আলোচক
ছিলেন,ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কবি পুলক কান্তি ধর।
অন্যান্যের মধ্যে উপস্থিত টরেন্টো শাখার সভাপতি কবি সৈয়দা রোকসানা বেগম, ইউএই শাখার সভাপতি কবি রিন্টু সুত্রধর রিকি, আগরতলার কবি দেবন্জনা সেন প্রমুখ।
সিলেটসংবাদ/হ




