দোয়ারাবাজারে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায়ী সংর্বধনা অনুষ্ঠিত
সোহেল মিয়া,সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : 11 November 2023, 9:11 PMসুনামগঞ্জের দোয়ারাবাজারে গোল্ডেন ফিউচার মডেল একাডেমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের গোল্ডেন ফিউচার মডেল একাডেমির ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ ভাবে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র সভাপতি ও সুনামগঞ্জ জেলা শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির পরিদর্শক মুজিবুর রহমান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল।
গোল্ডেন ফিউচার মডেল একাডেমির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা উমর ফারুক’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন লুভিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ কামরুজ্জামান, সোনার বাংলা একাডেমির পরিচালক আলী হোসেন,স্কলার্স একাডেমির প্রধান শিক্ষক মোঃ ছামির আলী,,পল্লী চিকিৎসক আব্দুল লতিফ,মাওলানা আবু তাহের,মাওঃ মুজিবুর রহমান,সোনার বাংলা একাডেমির শিক্ষক জুনেদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক মাও আফতাব উদ্দিন,আব্দুল খালিক মানিক,নাছির উদ্দিন,উমর ফারুক,আব্দুল হেকিম, অর্থ সম্পাদক-বিল্লাল হোসাইন,মাও আঃ হালিম,মোঃ নুর আলম,রুস্তম আলী,মুনসুর আলী,জালাল উদ্দিন,অভিভাবক,প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থী প্রমুখ।
একাডেমির চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী মোহাম্মদ আশরাফ উদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠান ইসলামী সঙ্গীত পরিবেশন করে শিক্ষার্থী শারমিন আক্তার মারজানা।
এতে পঞ্চম শ্রেনীর বিদায়ী শিক্ষার্থীদের হাতে সর্বধনা ক্রেষ্ট তুলে দেন উপস্থিত অতিথিগণ।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সারাদেশসংবাদ/হান্নান





