দোয়ারাবাজারে লতিফিয়া ইসলামি পাঠাগারের উদ্যোগে প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৩, ৮:৪৬ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রবাসী কমিউনিটি লিডার ক্বারী মোঃ আব্দুল হক স্বপরিবারে যুক্তরাজ্য গমণ ও এলাকায় আগত সকল প্রবাসীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) সন্ধায় নাছিমপুর বাজার লতিফিয়া ইসলামি পাঠাগার (এল আই পি)উদ্যোগে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিম বাজার মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভির আশরাফী চৌধুরী বাবু।
লতিফিয়া ইসলামি পাঠাগারের সভাপতি ইউপি সদস্য ফয়াজ উদ্দিন ফয়েজ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাও আশিকুর রহমান ও কোষাধ্যক্ষ মাও ফয়জুল ইসলাম আকদ্দুছ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিম,যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হক,লতিফিয়া ক্বারী সোসাইটি দোয়ারাবাজার পূর্ব উপজেলা শাখার সভাপতি কাজী কওছর উদ্দিন, নরসিংপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইশ্রাঈল আলী,ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইসলাম উদ্দিন,লতিফিয়া ইসলামি পাঠাগারের উপদেষ্টা মাওলানা জালাল উদ্দীন, সাবেক সভাপতি মাওলানা সেলিম আহমদ,কছির আহমদ ও এলাকার সংবর্ধিত প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা,সুধিজন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের সম্পদ।
দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করতে পারি, তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর ভরসা করে। তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে। এ জন্য বক্তরা প্রবাসীদের ধন্যবাদ ও অভিনন্দ জানান।
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অতিথিরা আরও বলেন, জন্মভূমি, নাড়ির টান কখনো ভোলা যায় না। আজ আমরা গর্বিত আপনাদের পক্ষ থেকে এমন মূল্যায়ন পেয়ে। এ ভালোবাসা কখনো ভুলবো না। আজ থেকে আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল। দেশের উন্নয়নে সংগঠনের যেকোনো সামাজিক কর্মকাণ্ডে কাজ করে যাবো।
অনুষ্ঠানে প্রধান অতিথি, সংবর্ধিত ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া ও সম্মাননা স্মারক তুলে দেন লতিফিয়া ইসলামি পাঠাগারের সদস্যরা।
সারাদেশসংবাদ/হান্নান






