ঈদে মীলাদুন্নবী (সা:) উদযাপনের মাধ্যমে আল্লাহর রহমতের শুকরিয়া আদায় করা হয়: ছাত্রনেতা মারুফ আহমদ
সোহেল মিয়া
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৩, ৩:৫২ অপরাহ্ণবাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সহ অফিস সম্পাদক মারুফ আহমদ বলেন, সায়্যিদুল মুরসালীন খাতামুন নাবিয়্যিন মহানবি হযরত মুহাম্মদ (সাঃ) এর পৃথিবীতে তাশরিফ আনার মুহূর্ত মানব ইতিহাসে মর্যাদামণ্ডিত, গুরুত্ব ও তাৎপর্যবহ এবং দুনিয়া আখিরাতের কল্যাণ ও মুক্তির সামগ্রিক দিকনির্দেশনার জন্য সূচক ঘটনা হিসেবে চির উজ্জ্বল রয়েছে। রাসূলুল্লাহ (সাঃ) এর আগমন তথা মীলাদুন্নবী মুসলিম উম্মাহর তো বটেই, গোটা মানবজাতি ও সৃষ্টিজগতের জন্য পরম প্রত্যাশিত মুহূর্ত। কাল পরিক্রমায় এ পবিত্র দিন-ক্ষণ প্রতি বছর আমাদের মধ্যে আসে যায়। নবী রাসূলগনের মধ্যে হযরত মুহাম্মদ (সাঃ) এর শ্রেষ্ঠত্ব ও আপরাপর আসমানী গ্রন্থসমূহের মধ্যে মুহাম্মদ (সাঃ) এর উপর অবর্তীণ কুরআন মাজীদের শ্রেষ্ঠত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেছেন। রাসূল (সাঃ) নিজেও পবিত্র হাদীসে বর্ণনা করেছেন। সূতরাং রাসূল (সাঃ) ও তার পয়গামের শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য কোন মানবীয় প্রত্যায়নের বিষয় নয়।
রবিবার (৮ অক্টোবর)দুপুরে বাংলাদেশ অনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উত্তর উপজেলাধীন উদয়পুর আঞ্চলিক শাখা আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে কেরাত, নাত ও সীরাত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোউক্ত কথাগুলো বলেন।
গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ ও চামতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা আব্দুল মুকিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট (পশ্চিম) জেলা শাখার সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মোঃ বায়েজীদ আহমদ, বিশ্বনাথ উত্তর উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সহ সভাপতি কামরান আহমদ, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, সোবহানীঘাট কামিল মাদ্রাসা শাখার প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম।
তালামীযে ইসলামিয়া উদয়পুর শাখা সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম এর যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সদস্য মোঃ জুবেল আহমদ,উদয়পুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ হাফিজুর রহমান, আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ আব্দুল হামিদ ১নং লামাকাজী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহিবুর রহমান তুহিন, উদয়পুর আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ছাদ উদ্দীন, প্রচার সম্পাদক শামস্ উদ্দীন রিদ্বওয়ান, সহ প্রচার সম্পাদক মোঃ আব্দুল মোক্তাদির তানজিদ, মোঃ মেহেদী হাসান, অফিস সম্পাদক সুলেমান খাঁ, প্রশিক্ষণ সম্পাদক হাঃ জালাল উদ্দীন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মারজান আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আনিস আহমদ রানা, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শামীম আহমদ, সদস্য দিলওয়ার, মাহফুজ, আমীর খাঁ, সামছুল, আশরাফুল হক, আশরাফুল ইসলাম, মোঃ তামিম, হাসান, আতিক প্রমূখ।
অনুষ্ঠানে নাত পরিবেশন করেন তালামীযে ইসলামিয়া উদয়পুর শাখার সহ প্রচার সম্পাদক আব্দুল মোক্তাদির তানজিদ।
সারাদেশসংবাদ/হান্নান






