দোয়ারাবাজারে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৩, ৬:৪০ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজারে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করতে যাচ্ছেন নেহের নিগার তনু। তিনি আগামী সপ্তাহে এই উপজেলায় যোগদান করবেন বলে একটি সূত্রে জানা গেছে।
৪ অক্টোবর সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী (এনডিসি) স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে দায়িত্ব দেয়া হয়।
সারাদেশসংবাদ/হান্নান






