টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ২:২০ অপরাহ্ণ২০১৯ সালের ১৪ জুলাই নাটকীয় এক ফাইনালের সাক্ষী হয়ে আছে পুরো বিশ্বে। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের সেই ফাইনালকে সর্বকালের সেরা ওয়ানডে ম্যাচ হিসেবেই বিবেচনা করেন অনেকে। মাঝে পেরিয়ে গিয়েছে চার বছর। এই চার বছরে অনেক কিছুই বদলেছে ক্রিকেট দুনিয়ায়।
সবকিছুর পর আজ (৫ অক্টোবর) থেকে আবার শুরু হচ্ছে বিশ্বক্রিকেটের বড় এই আসর।ঠিক যেখানে শেষ হয়েছিল গেলবারের ফাইনাল, সেখান থেকেই যেন শুরুর বার্তা দিয়েছে এবারের বিশ্বকাপ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই শুরু হবে ২০২৩ সালের বিশ্বকাপ।
বিশ্বকাপের এই প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
খেলা/হান্নান






