দেশের মানুষ জাতীয় পার্টির দিকে চেয়ে আছে।। জাতীয় পার্টিকে তারা ক্ষমতায় চায়: জাহাঙ্গীর আলম
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৩, ১১:১০ পূর্বাহ্ণজাতীয় পার্টির নির্বাহি কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৫( ছাতক-দোয়ারাবাজার)আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম বলেছেন, দেশের মানুষ পরিবর্তনের আশায় এক বুক আশা নিয়ে জাতীয় পার্টির দিকে চেয়ে আছে। জাতীয় পার্টির এরশাদ সৈনিকরা ৩১ বছর ক্ষমতার বাইরে থেকেও সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থানে আছে। এদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচন হলে বুঝতে পারা যাবে জনসমর্থন কার কত আছে।
আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (৩অক্টোবর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর বাজারে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
জাহাঙ্গীর আলম আরো বলেন, জাতীয় পার্টির রাজনীতি সাধারণ মানুষের জন্য। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কর্মমুখী শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা নিয়ে কাজ করা হবে।
তিনি বলেন, দেশের মানুষ পানির নিচ দিয়ে রেল লাইন আর মাথার উপর দিয়ে গাড়ির লাইন চায় না। দেশের মানুষ চায় প্রত্যেকটি উপজেলায় চিকিৎসাসেবা বিশেষায়িত হাসপাতাল। যেখানে বিনামূল্যে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাবে। সুন্দর রাস্তা ও উন্নত শিক্ষা ব্যবস্থা।
জাহাঙ্গীর আলম আরও বলেন এতো উন্নয়ন গেলো কোথায়। ছাতক-দোয়ারাবাজার উপজেলার মানুষ এখনো ভাঙ্গা রাস্তায় চলাচল করে। এখনো কালভার্টের অভাবে মানুষ দূর্ঘটনার কবলে পড়ে। বেড়িবাঁধের অভাবে নদীতে বসতঘর চলে যায় চেয়ে চেয়ে দেখে।তাই ছাতক-দোয়ারাবাজার উপজেলার উন্নয়নের লক্ষ্যে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নির্বাচন করার লক্ষে সকলের দোয়া ও সমর্থন কামনা করে তিনি।
দোয়ারাবাজার উপজেলা নরসিংপুর বাজারে আয়োজিত জনসভায় ছাতক উপজেলা জাপা’র সহ-সভাপতি আকলুছ আলী’র সভাপতিত্বে ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস শালিক মিলন তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা জাপা’র সভাপতি এইচএম ফারুক আহমদ,দোয়ারাবাজার উপজেলা জাতীয় কৃষক পার্টির সহ সভাপতি আব্দুল আওয়াল,দোয়ারাবাজার উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হেলালী, ছাতক উপজেলা জাপা’র দপ্তর সম্পাদক সাজিদুর রহমান,প্রচার সম্পাদক আবুল হোসেন,যুগ্ম প্রচার সম্পাদক ডাঃ খলিলুর রহমান,ছাতক উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি জুবেদ আলী,জাপা নেতা মোহাম্মদ আলী মিলন,ছাতক উপজেলা জাপা নেতা বিল্লাল আহমদ,আজির উদ্দিন,আব্দুল আহাদ,ফয়জুর রহমান, জয়নাল আবেদীন, সাইদুল ইসলাম৷ নরসিংপুর ইউনিয়ন জাপা নেতা আয়াত আলী,মহিম উদ্দিন,আশিকউল্লাহ,সুজন মিয়া,সোহেল আহমদ,সাইফুল ইসলাম,নজরুল ইসলাম,আশক আলী,আব্দুস সালাম,মাষ্টার আব্দুল আউয়াল,আমিনুল ইসলাম,ফজরুল ইসলাম,মাশুক আলী,জমির আলী,নিজাম উদ্দিন,ছত্তার মিয়া,মছদ্দর আলী,আরশ আলী,আওলাদ আলী,ফারুক আহমদ,মাহি, রিয়াজ উদ্দিন।
সারাদেশসংবাদ/হান্নান





