দোয়ারাবাজারে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৩, ৮:১২ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দোয়ারাবাজার উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে এসএসসি/দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কাপ সদস্য,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি মিসবাউল করিম। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মনিরুজ্জামান পিয়াস।
এসময় প্রধান অতিথি মিসবাউল করিম বলেন,আগামী দেশ পরিচালনার জন্য আমাদেরকে মেধাবী হওয়ার পাশাপাশি নৈতিকতা সম্পন্ন হতে হবে। দেশ ও সমাজ পরিচালনার জন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে।
বিশেষ অতিথি’র বক্তব্যে ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সেক্রেটারি মনিরুজ্জামান পিয়াস এসএসসি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা যে মেধার সাক্ষর রেখেছো আগামী পরীক্ষাগুলোতে ও তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে এবং নিজেদেরকে সৎ ও দক্ষ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
রবিবার (১অক্টোবর) সকালে ছাত্রশিবির দোয়ারাবাজার উপজেলা দক্ষিণ শাখার সভাপতি জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহবুবুর রহমান রুকন এর পরিচালনায় স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম, ছাত্রনেতা আব্দুল্লাহ মুহাম্মদ আবেদ, আবু বক্কর সালমান, হামিদুর রহমান, নাঈমুর রহমান, মতিউর রহমান প্রমুখ।
সারাদেশসংবাদ/হান্নান






