সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন দোয়ারাবাজারের শফিকুল ইসলাম
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : 15 September 2023, 12:28 PMবাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোহাম্মদ গোলাম মিয়ার পুত্র ও হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম। পদোন্নতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম।
বুধবার (১৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে সহকারী কমশিনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলামকে (পরিচিতি নং-১৮৩১০) কে ১৯৮১ এর বিধি ৫ (বি) জাতীয় বেতনস্কেল ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেড অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পদোন্নতি হলেও পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বর্তমান কর্মস্থলে বহাল রয়েছেন।
উল্লেখ্য, শফিকুল ইসলাম ২০২১ ইং সনের ২৬ জুলাই থেকে আজমিরীগঞ্জ উপজেলার সহকারী কমশিনার (ভূমি) হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
সারাদেশসংবাদ/হান্নান





