দোয়ারাবাজারে মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত,আটক ১
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : 10 September 2023, 8:57 PMসুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেলের ধাক্কায় নয়ন মিয়া (৬৫) নামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)অবসরপ্রাপ্ত এক সদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলার সুরমা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত নুরুল আমিনের পুত্র।
রবিবার(১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদুশী সূত্রে জানা গেছে, রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে বোগলাবাজার থেকে বাড়ি ফেরার পথে মোল্লাপাড়া গ্রামের স’মিলের সামনে দিয়ে যাওয়ার সময় দ্রুত গতির মোটরসাইকেল অবসরপ্রাপ্ত (বিজিবি) সদস্য নয়ন মিয়াকে ধাক্কা দেয়। এতে নয়ন মিয়া সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়। তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনার পরপরই দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে মোটরসাইকেলসহ চালক উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের আব্দুস সহিদের পুত্র ফজলু মিয়া(২৩)কে আটক করে থানায় নিয়ে আসেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: বদরুল হাসান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাদেশসংবাদ/হান্নান





