দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ১১ জুয়ারি আটক
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ৬:৩০ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের অভিযানে এগারো জুয়াড়িকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ আমির খসরু,এসআই মোহাম্মদ সম্রাজ মিয়া, এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই ( তিলুরাকান্দি) গ্রামের আব্দুল কাদির’র দোকান ঘরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন এরুয়াখাই (তেলুরাকান্দি) গ্রামের মোঃ মন্তু মিয়া’র পুত্র আব্দুল কাদির (৩৫), মৃত আলতু মিয়ার পুত্র লায়েক মিয়া (৩৪),মৃত আব্দুস ছোবহান মিয়ার পুত্র মঞ্জুর আলী (৩৫), নুর মিয়া পুত্র ফারুক মিয়া (৩০),মৃত শরীফ আলী পুত্র মিলন মিয়া (৩০),মৃত ছায়েদ মিয়ার পুত্র ফারুক মিয়া (৩৮),মৃত আব্দুল আহাদ মিয়ার পুত্র ফারুক মিয়া (২৯),মৃত ছায়েদ মিয়ার ছেলে পুত্র সুরুজ মিয়া,আব্দুর রহিমের পুত্র শফিকুল ইসলাম (৩২) ও ফতেহপুর গ্রামের -হবি উল্লাহ’র পুত্র মোছব্বির আলী (৩৫),একই গ্রামের আসকর আলীর পুত্র মোঃ আলা উদ্দিন (২৭)।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)
বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই প্রকাশিত( তিলুরাকান্দি) গ্রামে প্রতিরাতে জুয়া চলে আসছে। পরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আজ সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সারাদেশসংবাদ/হান্নান






