জাপা নেতা জাহাঙ্গীর আলমের উদ্যোগে গরীব- দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ৬:২৮ অপরাহ্ণসুনামগঞ্জের ছাতকে অসহায় হতদরিদ্র, ভিখারী ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি, ছাতক পৌরশহরে অবস্থিত জাবা মেডিক্যাল সেন্টারের চেয়ারম্যান ও সুনামগঞ্জ ৫-(ছাতক-দোয়ারাবাজার) আসনে জাপা’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) জুম্মার নামাজ পূর্ববর্তী ছাতক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও আলী আজগরের মাধ্যমে মসজিদে আগত মুসল্লিদের নিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজ পরে মুসল্লিদের সাথে মতবিনিময় করেন তিনি। পরে শহরের বিভিন্ন এলাকায় গরীব দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন জাহাঙ্গীর আলম। এসময় জাপা নেতা জাহাঙ্গীর আলম বলেন আমি সবসময় সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে গরীব ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগেও ছাতক-দোয়ারাবাজার উপজেলার মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। দুই উপজেলার নিম্ন আয়ের মানুষদের বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করতে কয়েক শতাধিক টিউবওয়েল স্থাপন করে দিয়েছি। আমি মনে করি এ কাজ আমাদের সবার মানবিক দায়িত্ব। তিনি বলেন, আমি চাই ছাতক-দোয়ারার সকল মানুষ যেনো তার উপযুক্ত নাগরিক সেবা পায়। আর এই আসনের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যেই আগামী সংসদ নির্বাচনে আমি প্রার্থী হতে চাই। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন,সাংবাদিক আশিস রহমান ও সাংবাদিক সোহেল মিয়াসহ ছাতক উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রমুখ।
সারাদেশসংবাদ/হান্নান






