ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল মদিনা একাডেমির বৃক্ষরোপণ অভিযান সম্পন্ন
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৩, ৯:২৭ অপরাহ্ণদোয়ারাবাজার উপজেলাধীন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল মদিনা একাডেমি ক্যাম্পাসে বৃক্ষরোপণ অভিযান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবী ডা: হারুন অর-রশিদ।
বৃহস্পতিবার ( ৩১ আগষ্ট) বিকালে একাডেমি ক্যাম্পাসে এ কর্মসূচী সম্পন্ন হয়। ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির প্রায় দেড়শতাধিক বৃক্ষরোপণ করা হয়।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশন এর সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা দেলওয়ার হোসাইন, একাডেমির পরিচালক রফিকুর রহমান, নসকস সভাপতি শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি মো: কাঞ্চন, সাংবাদিক সোহেল মিয়া প্রমূখ।
বৃক্ষরোপন অভিযানে প্রধান অতিথি ডাঃ হারুন অর-রশিদ বলেন, বৃক্ষরোপণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে বৃক্ষের পরিচর্যা করতে হবে। তাতে করে মানবজাতি ও প্রাণীকুলের বৃহত্তর কল্যাণ সাধিত হবে। এছাড়াও ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে বৃক্ষরোপণ তথা বনায়নের বিকল্প নেই। গাছবিহীন পৃথিবী এক মুহূর্তও অসম্ভব। মানুষের যাপিত জীবনের সব কিছুই গাছকে ঘিরে। তাই গাছ নিধন হলে গাছ শুধু একাই মরে না। মানুষসহ প্রায় সব প্রাণসত্তার জন্যই তা ঝুঁকি ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়ায়। একটি পূর্ণবয়স্ক বৃক্ষ বছরে যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে, তা কমপক্ষে ১০ জন পূর্ণবয়স্ক মানুষের বার্ষিক অক্সিজেনের চাহিদা মেটায়। তাই বৃক্ষ রোপন ও এর পরিচর্যা উভয়ই গুরুত্বপূর্ণ।
তিনি আল মদিনা একাডেমির বৃক্ষরোপণ কর্মসূচির এমন উদ্যোগকে প্রশংসার সহিত স্বাদুবাদ জানান।
সারাদেশসংবাদ/হান্নান






