সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু
শাহিন আলমঃ-(কোম্পানীগঞ্জ প্রতিনিধি)
প্রকাশিত হয়েছে : 28 August 2023, 5:37 PMসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার নাম জয় (২৫)। সে ঢাকা মগবাজারের বাসিন্দা ছিল।
সোমবার (২৮ আগষ্ট) বেলা আড়াইটায় সাদাপাথর পর্যটন কেন্দ্রে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জয় সাদাপাথরে গোসল করতে নেমেছিল। এ সময় পানির প্রচন্ড স্রোতে সে আর স্থির থাকতে পারেনি। মূহুর্তেই পানির নিচে তলিয়ে যায়। পরে সেখানে উপস্থিত ও তার সাথের লোকজন খোজাখুজি করে প্রায় ১৫ মিনিট পরে তাকে পায়। সেখান থেকে উদ্ধার করে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাকেরা খাতুন লিপি তাকে মৃত ঘোষণা করেন।
সিলেটসংবাদ/হান্নান





