সুনামগঞ্জে গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামী লীগের সমাবেশ
সিকডে
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৩, ৭:২৭ অপরাহ্ণ
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদে সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন। সোমবার যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের মিছিল শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা বিমান রায়ের পরিচালনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন বলেন, বিএনপির জন্মই হয়েছে হত্যা আর ক্যুর মাধ্যমে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের বর্বরোচিত ঘটনায় জিয়াউর রহমান জড়িত ছিল। ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা খালেদা জিয়া ও তারেক রহমানের প্রত্যক্ষ মদদে হয়েছে। তারেক দন্ডিত আসামি, তাকে দেশে এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বিএনপির যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্দু চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মতিউর পীর, শংকর চন্দ্র দাস, অ্যাডভোকেট চান মিয়া, জীতেন্দ্র তালুকদার পিন্টু, মনিষ কান্তি দে মিন্টু, অ্যাডভোকোট শুকুর আলী, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, তাহিরপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর, ছাত্রলীগ সভাপতি দীপঙ্কর কান্তি দে, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু প্রমুখ
রাজনীতি/সিলেট/আবির





