দোয়ারাবাজারে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার
দোয়ারাবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : 13 August 2023, 9:40 PM
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) দোয়ারাবাজার সদর ইউনিয়নের কামারপট্টি এলাকা থেকে এজাহারনামীয় ২নং আসামী বোগলাবাজার ইউনিয়নের কবিরখালী গ্রামের হেলাল মাস্টারের ছেলে জামাল উদ্দিন (৪২)কে আটক করে দোয়ারাবাজার থানা পুলিশ।
শনিবার (১২ আগষ্ট) ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে এজাহারনামীয় ১নং আসামী ফরিদপুর জেলার নগরকান্দা থানার হাসনাহাটি গ্রামের আব্দুল গফফারের ছেলে আলামিন শেখ (৩২) ও ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকা থেকে এজাহারনামীয় ৫নং আসামী আব্দুল গফফার (৬০)কে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, ৯আগষ্ট (বুধবার) দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউপির মঙ্গলপুর বাজার এলাকার বাসিন্দা নগেন্দ্র সরকার বাদী হয়ে ৭ (সাত) জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে দোয়ারাবাজার থানায় মানবপাচার সংক্রান্তে (মামলা নং-০৮) একটি মামলা দায়ের করেন। মানবপাচার প্রতিরোধ ও দমন আইন( ২০১২(১) ধারা-৭/৮/১০) মামলা রুজু করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়ছে।
সারাদেশসংবাদ/হান্নান




