যুক্তরাজ্য প্রবাসী সুলতান আহমদকে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সংবর্ধনা
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৩, ২:২৬ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও সাবেক তুখোড় ছাত্রনেতা সুলতান আহমদকে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জন মানব সেবায় বিশেষ অবদান রাখায় সংবর্ধনা দিয়েছে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব।
শনিবার (১২ আগষ্ট) সকালে উপজেলার বাংলাবাজার এলাকায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাতীয় দৈনিক যুগান্তর ও সিলেটের ডাক পত্রিকার দোয়ারাবাজার প্রতিনিধি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার দোয়ারাবাজার প্রতিনিধি ও গ্লোবাল টেলিভিশনের ছাতক দোয়ারাবাজার প্রতিনিধি এনামুল কবির মুন্নার সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্যদেন সংবর্ধিত অতিথি সুলতান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, এম এ মোতালিব ভূঁইয়া, এম এইচ শাহজাহান আকন্দ, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি প্রমুখ।
এ সময় সংবর্ধিত অতিথি সুলতান আহমদ বলেন,সাংবাদিকগণ সমাজ ও জাতীর দর্পণ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ হতে অন্যয় ও মিথ্যাচার রোধ করে সুশৃঙ্খল ও উন্নত সমাজ গঠনেও সংবাদিকের ভূমিকা অপরসীম।
সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজের চিত্র তুলে দরেন। তবে সেই তুলে দরা চিত্রটি হতে হবে সঠিক ও বস্থনিষ্ট।সাংবাদিকদের লেখনিতে মানুষকে আশাবাদী করতে হবে, গণমাধ্যম সঠিকভাবে কাজ না করলে মানুষ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরো বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়।আপনারা সাংবাদিকরা আমাদের বন্ধু। আপনারা যেকোন প্রয়োজনে আমাকে আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে সাংবাদিকগন তাদের বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও যারা নাড়ীর টানে, দেশের অসহায় মানুষের কল্যানে সর্বদা কাজ করে যাচ্ছেন, তারা সর্বমহলে সম্মানীত। আমাদের উচিৎ এসব মহতি কাজে সামিল হয়ে তাদের কাজের পরিমান আরো প্রসারিত করা।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সুলতান আহমদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধারা অব্যাহত এবং প্রসারিত করতে উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠান শেষে সুলতান আহমদকে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।
সারাদেশসংবাদ/হান্নান






