সুনামগঞ্জ -৫ আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম’র গনসংযোগ ছাতকের ইসলামপুরে
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : 12 August 2023, 10:06 AMসুনামগঞ্জ ৫-ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম শুক্রবার (১১ আগষ্ট) বিকেলে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে গনসংযোগ করেছেন। ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ শেষে মাদ্রাসা বাজারে তিনি স্থানীয় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।
মতবিনিময় সভায় জাহাঙ্গীর আলম বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে নিজেদের দলীয় প্রার্থী দেবে। তাই সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগীতায় সুনামগঞ্জ ৫- আসন থেকে আমি লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করব। পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে সারা দেশে জাতীয় পার্টির প্রার্থীদের বিজয়ী করে আবারও দেশের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
এসময় ছাতক-দোয়ারাবাজার উপজেলার জাতীয় পার্টির বিভিন্নস্তরের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
সারাদেশসংবাদ/হান্নান





