তাক্বওয়া ইসলামী যুব সংঘ মির্ধারপাড়া’র এক যুগ পূর্তিতে দোয়া ও গুণীজন সংবর্ধনা
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৩, ৭:২৪ অপরাহ্ণদোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তাক্বওয়া ইসলামী যুব সংঘ মির্ধারপাড়া এক যুগ পূর্তি উপলক্ষে দোয়া ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জন সামাজিক ও মানবিক সেবায় অবদান রাখায় সৌদি আরব’র আল ইনজাজ মুমাজাহ কোম্পানীর এমডি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী ক্বারী ইসমত আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১১ আগষ্ট) বিকেলে কলাউড়া কামিল (এমএ) মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও আব্দুস সাত্তার’র সভাপতিত্বে ও ত্বাকওয়া যুব সংঘের সাবেক সভাপতি আলাল উদ্দিনের ‘র সঞ্চালনায় গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রউফ,মোফাসসির আলী,আব্দুল কাদির,ইউপি সদস্য আব্দুল হান্নান,মাও জাহাঙ্গীর হোসাইন,মাও মকবুল আহমদ,মাও ওয়াহিদুল ইসলাম,মাও আবুল হোসাইন,নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস’র) সভাপতি শফিকুল ইসলাম, বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ, মাষ্টার নুরুল হক, মাষ্টার আবু বকর সিদ্দিক, আব্দুস সাত্তার,রৌশন আলী,মনফর আলী,ব্যবসায়ী আব্দুল মনাফ,সিরাজুর রহমান,মখলিছ আলী,মাষ্টার দুলাল আহমদ,বশির মিয়া,আরজ আলী প্রমুখ।
পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এসময় স্বাগত বক্তব্যে সংগঠনের সাবেক সেক্রেটারি ইয়াকুব আল হাসান সংগঠনের বাস্তবায়িত মানবিক ও সামাজিক কর্মসূচীগুলো উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরেন। সংগঠনের সামাজিক কর্মকান্ড ধারাবাহিকতা অব্যাহত রেখে সংগঠনকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এতে আরো উপস্থিত ছিলেন,তাক্বওয়া ইসলামী যুব সংঘ’র সভাপতি সামছুল ইসলাম,সহ সভাপতি বাবুল মিয়া,সেক্রেটারি আব্দুল হালিম,কোষাধ্যক্ষ আইয়ুবুর রহমান,সদস্য আবুল হোসেন,রুহুল আমিন,ফুল মিয়া,সাইজুল ইসলাম,আবু হুরায়রা,বিল্লাল আহমদ,শাহিন মিয়া প্রমুখ।
অনু্ষ্ঠানে গুণীজন সংবর্ধিত অতিথিকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।
সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সারাদেশসংবাদ/হান্নান






