দোয়ারাবাজারে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৩, ১:৪৭ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী বাজারে সুরমা মার্কেটের সামনের বারান্দা থেকে (৬০)অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,সোমবার (৭ আগষ্ট) সকালে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ কাটাখালী বাজারের সুরমা মার্কেটের বারান্দায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, গত ৬/৭মাস যাবত কাটাখালী বাজারে ঐ ব্যক্তি অবস্থান করছেন।অজ্ঞাত ব্যক্তির শরীরের বাম হাতের কব্জি হতে আঙ্গুল পর্যন্ত পচনধরে ছিলো।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,মৃতলাশটির পরিচয় সনাক্ত করা যায়নি,পরিচয়বিহীন লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দোয়ারাবাজার থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
সারাদেশসংবাদ/হান্নান






