পান্না কায়সারের প্রতি সম্প্রীতি বাংলাদেশ এর শ্রদ্ধা
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৩, ৬:২৬ অপরাহ্ণলেখক, শিশু সংগঠক, শহীদজায়া, সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা পান্না কায়সারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।
আজ রবিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পান্না কায়সারের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দরা।
এসময় সম্প্রীতি বাংলাদেশ এর আহ্বায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায়
ও সদস্য সচিব ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল এর নেতৃত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সারের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী এবং অভিনেত্রী শমী কায়সারের মা।
সিকডে/হান্নান






