দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৯০ পিছ ইয়াবাসহ আটক ১
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৩, ১২:৩৪ পূর্বাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ৯০ (নব্বই) পিছ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।
শনিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ আমীর খসরু সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া মার্কেট — কলাউড়া মাদ্রাসা রোডের ইকবাল এর দোকানের সামনের পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে দক্ষিন কলাউড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মোঃ ফারুক আহমদ(৩৬)কে আটক করেন।
এসময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে থাকা একটি কৌটার ভিতরে ৯০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সারাদেশসংবাদ/হান্নান






