দালালরা এখনো সক্রিয়, শুদ্ধাচার ধরে রাখতে এদের নির্মূল করতে হবে- ডা. স্বপ্নীল
সিকডে
প্রকাশিত হয়েছে : 30 July 2023, 3:47 PMএকাত্তরের ঘাতক-দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বলেছেন, একাত্তরের দালালরা এখনো সক্রিয় আছে। দেশে অরাজকতা সৃষ্টি করে বিদেশী শক্তির হস্তক্ষেপে ক্ষমতায় আসতে চাচ্ছে। শুদ্ধাচারকে টিকিয়ে রাখতে এদের উৎখাত ও নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগর আয়োজিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল শনিবার (২৯ জুলাই) জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট কিশোর কুমার কর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. জাহিদ সারওয়ার (সবুজ) এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি মো. আব্দুল কাদির, এড. মো. আনোয়ার হোসেন সিনিয় সদস্য খোন্দকার মহসিন কামরান, সহ সভাপতি , সাদিকুর রহমান সাদিক, দবির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান, সাংগঠণিক সম্পাদক শেখ সুহেল আহমদ কবির, নুরুল হুদা চৌধুরী কয়েছ, কোষাধ্যক্ষ মো. মানিক মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়ছল কাদির পাওয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কালাম আহমদ, শ্রম সম্পাদক মো. তজমুল আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তাক আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এম. আব্দুল মুকিত, কৃষি ও সমবায় সম্পাদক বিপ্ন দাস বিশু বিক্রম, আব্দুল কাইয়ূম জুয়েল, সদস্য এড. আব্দুল মতিন, মো. বদরুল ইসলাম বদরু, পিংকু আব্দুর রহমান, এম. রশিদ আহমদ, ইঞ্জিনিয়ার রেজুয়ান আহমদ রাজু, সাঈদ ইকবাল, শাহীন আহমদ ও মো. নুরুজ্জামান জয়েল প্রমূখ।
সিকডে/হান্নান





