বিয়ানীবাজার পৌরশহরে মার্কেটে অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
মিসবাহ উদ্দিন, বিয়ানীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৩, ৮:৩১ অপরাহ্ণবিয়ানীবাজার পৌরশহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে মার্কেটে থাকা পিউরয়া সুইটস, জুতা ও কাপড়ের কমপক্ষে ৬টি দোকান।
এছাড়াও দোকানের পাশে পার্কিংয়ে থাকা ৬টি মোটরসাইকেল ও পুড়ে গেছে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে।
রবিবার ভোর ৬টার দিকে পৌরশহরের আজির সুপার মার্কেটের এই অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে ধারনা করা হচ্ছে। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে বিয়ানীবাজার ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোরে পৌরশহরের আজির মার্কেটে অবস্থিত পিউরিয়া’তে ধোঁয়া দেখতে পান পরে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে পাশের জুতা ও কাপড়ের দোকানেও। এসময় মার্কেটর পাশে থাকা কয়েকটি মোটরসাইকেল ও পুড়ে যায়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিশ্চিত করে না বললেও ফায়ার সার্ভিসের ধারনা বৈদ্যুতিক সট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সারাদেশসংবাদ/হান্নান






