বোলিংয়ে সেরা দশে সাকিব
সিকডে
প্রকাশিত হয়েছে : 12 July 2023, 5:49 PM
আফগানিস্তানের বিপক্ষে হতাশাজনক ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো আফগানদের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে টাইগাররা। তবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। সিরিজ হারলেও সুখবর পেয়েছেন সাকিব আল হাসান।
আফগান সিরিজে বল হাতে ৩ ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে আইসিসির ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে তিনধাপ এগিয়েছেন সাকিব। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে দশ নম্বরে অবস্থান করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিবের মতো সুখবর পেয়েছেন লিটন দাসও। আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন লিটন। তবে সিরিজের শেষ ম্যাচে ফিফটি করে দলের জয়ে অবদান রাখেন এই ব্যাটার। আর তাই তিন ধাপ এগিয়ে ৫৭৭ রেটিং পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডসের সঙ্গে যৌথভাবে ৩৮তম স্থানে আছেন লিটন।
খেলা/আবির




