ভোলাগঞ্জ সাদাপাথরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
শাহিন আলমঃ-(কোম্পানীগঞ্জ প্রতিনিধি)
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৩, ৬:৩৮ অপরাহ্ণসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে গোসলে নেমে আব্দুস সালাম (২৩) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
রবিবার (২জুলাই) দুপুর ৩টার দিকে ভোলাগঞ্জ সাদাপাথর জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মিরপুর ১১ নম্বর থেকে ৬ জনের একটি গ্রুপ ভোলাগঞ্জ সাদাপাথর ভ্রমণে আসেন। সেখান থেকে আব্দুস সালাম তিনি নিখোঁজ হন। তিনি সাতার জানেন না। ঈদের পর থেকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ধলাই নদীতে স্রোত প্রবল থাকায় তিনি ভেসে গেছেন বলেও জানান।
বিকেল ছয়টা পর্যন্ত তার লাশ উদ্ধার হয়নি। লাশ উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সিলেটসংবাদ/হান্নান






