আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে হাজির করা হলো ৬ আসামিকে
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ।
বৃহস্পতিবার সকালে আবু সাঈদ হত্যার রায় ঘোষণা উপলক্ষে ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
জানা গেছে, এ মামলার রায় সাড়ে এগারোটায় ঘোষণা করা হবে। রায় শুনতে ইতিমধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন আবু সাইদের ভাই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ এ রায় ঘোষণা করবেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ এ মামলার মোট আসামি ৩০ জন। তাদের মধ্যে ৬ জন গ্রেপ্তার আছেন, বাকি ২৪ আসামি পলাতক।
গ্রেপ্তারকৃতরা হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।
এদেরকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজিরা করা হয়েছে।
এ মামলার সাক্ষ্য-গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৭ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। গত ৫ মার্চ এই মামলার রায় ঘোষণার জন্য ৯ এপ্রিল দিন ধার্য করে দেয় ট্রাইব্যুনাল। সেই মোতাবেক আজ মামলাটির রায় ঘোষণা হবে।
এম এইচ আ




