ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৬৩ জন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩০ অপরাহ্ণ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩০ জনে। একই সময়ে আরো ৩৬৩ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৭১ জন পুরুষ ও ৫৯ জন নারী। এ ছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩ হাজার ৩০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।




