পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 24 August 2025, 12:10 PM
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে বৈঠক শুরু হয়েছে। রবিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই বৈঠক চলছে।
বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। সম্ভাব্য চুক্তিটি হলো দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ বিষয়ে।
ইসহাক দারের সম্মানে পররাষ্ট্র উপদেষ্টা মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।




