সদর উপজেলা মোল্লাপাড়ায় ৩নং ওয়ার্ডে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত
সিকডে
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ
সিলেট সদর উপজেলা লামাকাজি মোল্লপাড়া ৩নং ওয়ার্ডে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের মোল্লাপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম এর সভাপতিত্বে কিবরিয়া ও রমিলা খাতুনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ড.নুরুল হুদা।
সদর উপজেলা মহিলা দলের আয়োজনে এ কর্মী সভায় শতাধিক নারী কর্মী অংশ নেন। এসময় মহিলা দলের বিভিন্ন ইউনিটের ভবিষ্যৎ কর্মপদ্ধতি, সাংগঠনিক তৎপরতা ও নির্বাচন কেন্দ্রীক সার্বিক প্রস্তুতি বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন নেতাকর্মীরা।
রাজনীতি/হা





