সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা দায়ের, আটক ৫
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৫:১৮ অপরাহ্ণ
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় নগরীর বাসন থানায় মামলা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে নিহত তুহিনের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন।
বাসন থানার ওসি শাহীন খান জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় তার বড় ভাই মো. সেলিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।




